পশ্চিম বর্ধমানের অণ্ডালে গুলিবিদ্ধ ইসিএল কর্মী - The News Lion

পশ্চিম বর্ধমানের অণ্ডালে গুলিবিদ্ধ ইসিএল কর্মী




দি নিউজ লায়ন ;  দুষ্কৃতীদের গুলিতে গুরুতর জখম হলেন ইসিএল কর্মী। আহত ব্যক্তির নাম রঞ্জিত বাউরী(৪২) বলে জানা গেছ। ঘটনাটি ঘটেছে বুধবার রাত  প্রায় ৯ টা নাগাদ। পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অণ্ডাল থানার হরিশপুর গ্রামের প্রাইমারি স্কুল ময়দানে বসে আড্ডা দিচ্ছিলেন রঞ্জিত ও তার কয়েকজন বন্ধু।সেইসময় দুজন বাইক নিয়ে সেখানে আসে এবং রঞ্জিত কে লক্ষ্য করে গুলি চালায় বলে অভিযোগ। 


স্থানীয় সূত্রে জানা গেছে আজ রাত পৌনে ৯ টা নাগাদ তার বন্ধুদের সাথে স্কুলের মাঠে আড্ডা দেওয়ার সময় মোটর সাইকেলে এসে ২জন দুষ্কৃতী তাদের লক্ষ্য করে গুলি চালায়। দুষ্কৃতীদের চালানো গুলি রঞ্জিতের পিঠে লাগে। বন্ধুদের সাহায্যে তাকে প্রথমে কাজোড়ার একটি বেসরকারি নার্সিংহোমে নিয়ে যাওয়া হলে তার অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পুলিশের সহয়োগিতাই তাকে দুর্গাপুরের একটি বেসরকারি হাসপাতালে স্থানান্তর করা হয়।


স্থানীয় সূত্রে জানা গেছে অন্ধকার থাকায় এবং দুষ্কৃতীরা মুখে কাপড় বেঁধে থাকায় তাদের চেনা সম্ভব হয়নি। ঘটনার পরে অণ্ডাল থানার পুলিশ তদন্তে নেমেছে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, ব্যক্তিগত কোন শত্রুতার কারণে ওই ব্যক্তিকে গুলি করে খুনের চেষ্টা করা হয়। 


তবে পারিবারিক কোনো বিবাদ নাকি সম্পর্কের টানাপোড়েন সে বিষয়ে এখনও পুলিশ নিশ্চিত নয় পুলিশ সূত্রে জানা গিয়েছে প্রত্যক্ষদর্শী যারা ছিল তাদের বয়ান রেকর্ড করা হচ্ছে পাশাপাশি আক্রান্ত ব্যক্তির পরিবারের সঙ্গে কথা বলা হচ্ছে চিকিৎসকদের সঙ্গে কথা বলে গুলিতে জখম রঞ্জিত কিছুটা সুস্থ হলে তার বয়ান নেয়া হবে বলে জানিয়েছেন তদন্তকারীরা বিভিন্ন সূত্র ধরে দুষ্কৃতীদের কাজও তল্লাশি চালানো হচ্ছে সবমিলিয়ে গোটা ঘটনায় তীব্র উত্তেজনা অণ্ডালের হরিশপুর গ্রামে।

কোন মন্তব্য নেই

Thankyou To Comment us

Blogger দ্বারা পরিচালিত.